মার্কের সুসমাচার সম্পর্কে

মার্কের সুসমাচারটি নাজারেতের যীশুর সবচেয়ে প্রাচীন লিখিত রেকর্ড, যা ৬৫ খ্রিস্টাব্দে যিশুর ঘনিষ্ঠ সঙ্গী এবং তাঁর শিষ্য পিটার দ্বারা রচিত। মার্ক পবিত্র বাইবেলের অংশ - নতুন টেস্টামেন্টের দ্বিতীয় গ্রন্থ। এর 16 টি ক্রিয়াকলাপযুক্ত অধ্যায় যীশুর অনন্য পরিচয়, শিক্ষা এবং কাজগুলি প্রকাশ করে। গসপেলের অর্থ 'সুসংবাদ', এবং মার্ক এই বইটিকে “যীশু মসিহ সম্পর্কে সুসংবাদ” হিসাবে বর্ণনা করেছেন।

সুসমাচার কি?

পবিত্র বাইবেল আমাদের শেখায় যে সমস্ত মানুষ আমাদের পাপের জন্য লজ্জা এবং বিচারের প্রাপ্য। তবে সুসংবাদটি হ'ল যীশু ক্রুশে মারা গিয়েছিলেন এবং আমাদের প্রাপ্য বিচার গ্রহণ করেছিলেন। তিনি তৃতীয় দিনে মৃত থেকে উঠলেন প্রমাণ করার জন্য যে তিনি তাঁকে বিশ্বাস করে তাদের প্রত্যেকের পাপের জন্য অর্থ প্রদান করেছেন। এবং যখন আমরা যীশুকে প্রভু ও উদ্ধারকারী হিসাবে বিশ্বাস করি, তখন ঈশ্বর আমাদের পুরোপুরি এবং চিরকাল ক্ষমা করেন। আমরা ঈশ্বরের সাথে একটি বাস্তব এবং পুনরুদ্ধার সম্পর্ক অনুভব করি যা কখনই শেষ হবে না।

পড়ার জন্য টিপস

আপনি অধ্যায় এবং আয়াত সংখ্যা দ্বারা এই বইটি ব্রাউজ করতে পারেন (অধ্যায়টি স্যুইচ করতে পৃষ্ঠার নীচে লিঙ্কগুলি দেখুন)। উদাহরণস্বরূপ, 'মার্ক 8:29' মার্ক অধ্যায় 8, আয়াত 29 কে বোঝায়। যেহেতু বাইবেল অন্য জায়গা থেকে প্রাপ্ত একটি পুরানো বই, তাই অনেকগুলি জিনিস রয়েছে যা আপনাকে প্রথমে বুঝতে কঠিন হতে পারে। যখন এটি ঘটে তখন ঈশ্বরের সাহায্যের জন্য প্রার্থনা করুন এবং যীশুর অভিজ্ঞ অনুসরণকারীর সাথে বইটি পড়ার বিষয়ে বিবেচনা করুন। bibleref.com এর মতো অনলাইন মন্তব্যগুলিও আপনাকে অধ্যয়নের সময় সহায়তা করতে পারে।

মার্ক

মার্ক 16

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
1বিশ্রামদিন অতিক্রান্ত হলে, মাগ্দালাবাসী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমি কিছু সুগন্ধিদ্রব্য কিনে নিয়ে এলেন, যেন যীশুর দেহে তা লেপন করতে পারেন। 2সপ্তাহের প্রথম দিন, খুব ভোরবেলায়, সূর্যোদয়ের অব্যবহিত পরেই তাঁরা সমাধির কাছে এলেন। 3তাঁরা পরস্পরকে জিজ্ঞাসা করলেন, “সমাধির প্রবেশমুখ থেকে কে পাথরখানা সরাবে?”
4কিন্তু তাঁরা যখন চোখ তুলে তাকালেন, তাঁরা দেখলেন যে, অতি বিশাল সেই পাথরটিকে সরানো হয়েছে। 5সমাধির মধ্যে প্রবেশ করা মাত্র, তাঁরা দেখলেন, সাদা পোশাক পরে এক যুবক ডানদিকে বসে আছেন। এতে তাঁরা অত্যন্ত বিস্মিত হলেন।
6তিনি বললেন, “তোমরা ভয় পেয়ো না। তোমরা তো নাসরতীয় যীশুর অন্বেষণ করছ, যিনি ক্রুশার্পিত হয়েছিলেন। তিনি উত্থিত হয়েছেন! তিনি এখানে নেই। এই দেখো সেই স্থান, যেখানে তাঁর দেহ রাখা হয়েছিল। 7কিন্তু তোমরা যাও, গিয়ে তাঁর শিষ্যদের ও পিতরকেও বলো, ‘তিনি তোমাদের আগেই গালীলে যাচ্ছেন। সেখানে তোমরা তাঁর দর্শন পাবে, যেমন তিনি তোমাদের বলেছিলেন।’ ”
8ভীতকম্পিত ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে সেই মহিলারা বাইরে গিয়ে সেই সমাধিস্থল থেকে পালিয়ে গেলেন। তাঁরা ভয় পেয়েছিলেন বলে কাউকেই তাঁরা কিছু বললেন না।
9 সপ্তাহের প্রথম দিনে ভোরবেলায় যীশু উত্থিত হয়ে প্রথমে মাগ্দালাবাসী মরিয়মকে দর্শন দেন, যার মধ্য থেকে তিনি সাতটি ভূত দূর করেছিলেন। 10তিনি গিয়ে যারা যীশুর সঙ্গে ছিলেন ও কান্নাকাটি এবং বিলাপ করছিলেন, তাঁদের কাছে সেই সংবাদ দিলেন। 11তাঁরা যখন শুনলেন যে, যীশু জীবিত আছেন ও মরিয়ম তাঁকে দর্শন করেছেন, তাঁরা সেকথা বিশ্বাস করলেন না।
12এরপর যীশু ভিন্ন রূপে অপর দুজন শিষ্যকে দর্শন দিলেন। তাঁরা পায়ে হেঁটে একটি গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। 13তাঁরাও ফিরে এসে অন্য সবার কাছে সেকথা বললেন, কিন্তু তাঁরা তাদের কথাও বিশ্বাস করলেন না।
14পরে এগারোজন শিষ্য যখন আহার করছিলেন, যীশু তাঁদের কাছে আবির্ভূত হলেন, তাঁদের বিশ্বাসের অভাব দেখে ও পুনরুত্থানের পরে যারা তাঁকে দেখেছিলেন, তাদের কথা কিছুতেই বিশ্বাস করতে রাজি না-হওয়াতে তিনি তাদের তিরস্কার করলেন।
15তিনি তাঁদের বললেন, “তোমরা সমস্ত জগতে যাও ও সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। 16যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয়, সে পরিত্রাণ পাবে, কিন্তু যে বিশ্বাস করে না, তার শাস্তি হবে। 17আর যারা বিশ্বাস করে, এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে: তারা আমার নামে ভূত তাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, 18তারা হাতে করে সাপ তুলে ধরবে, আর তারা প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না; তারা পীড়িত ব্যক্তিদের উপরে হাত রেখে প্রার্থনা করবে, আর তারা সুস্থ হবে।”
19তাদের সঙ্গে প্রভু যীশুর কথা বলা শেষ হওয়ার পর, তাঁকে স্বর্গে তুলে নেওয়া হল, আর তিনি ঈশ্বরের ডানদিকে গিয়ে উপবিষ্ট হলেন। 20তারপর শিষ্যেরা বেরিয়ে পড়ে সর্বত্র সুসমাচার প্রচার করতে লাগলেন। আর প্রভু তাঁদের সঙ্গী হয়ে কাজ করতে লাগলেন এবং সেই সঙ্গে বহু চিহ্নকর্মের মাধ্যমে তাঁর বাক্যের সত্যতা সুপ্রতিষ্ঠিত করলেন।

আপনি পরবর্তীতে কোথায় যেতে চান?